জয়পুরহাটে জাকের পার্টির নির্বাচনী জনসভা : তিন বছরেই দৃশ্যপট পাল্টে দেওয়ার অঙ্গীকার


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৬:০৮ AM /
জয়পুরহাটে জাকের পার্টির নির্বাচনী জনসভা : তিন বছরেই দৃশ্যপট পাল্টে দেওয়ার অঙ্গীকার

 

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

প্রতিবছর সারাদেশে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হলেও অভাব ও বেকারত্বের সমস্যা দূর হচ্ছে না— দুর্নীতিই এর মূল কারণ। জাকের পার্টি ক্ষমতায় এলে পাঁচ বছর নয়, মাত্র তিন বছরেই দেশের দৃশ্যপট পাল্টে দেবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার বিকেলে শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জাকের পার্টি আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা জাকের পার্টির সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সিরাজুল ইসলাম ফৌজদার।
ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমির ফয়সাল মুজাদ্দেদী।

এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য শফিউল মনজুরুল ফরিদ, জেলা সাধারণ সম্পাদক ডা. এসএম মোজাম্মেল, রাজশাহী বিভাগীয় ছাত্রী ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট শিমু খাতুন মনি, জেলা মহিলা ফ্রন্ট সভানেত্রী নাজিরা আক্তার, জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এবং হিন্দু ফ্রন্ট সভাপতি টিটু ঠাকুর প্রমুখ।

ভার্চুয়াল বক্তব্যে প্রধান অতিথি বলেন, “জাকের পার্টি ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা এবং প্রত্যেক নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতসহ বহুমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।”

You cannot copy content of this page