মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার


আজকের পেপার প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৫, ৫:৪২ PM /
মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

 

সিনিয়র রিপোর্টার জুয়েল খন্দকার:-

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার ঘটনায় কুমিল্লায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সড়কে অনুষ্ঠিত ওই ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শুক্রবার (৩১শে অক্টোবর) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—আকরাম হোসেন ওকি (২৮), মো. সাগর (২৪), মো. মহিউদ্দিন সুমন (৩২), মোহাম্মদ রাসেল হোসেন (৩০), মো. ফয়সাল (২৮), মাকসুদুর রহমান ওরফে বাবলু (৩১), আমিন খান নাহিদ (৩০), তুহিন আলম (২৮), কাজী শামসুল আলম (৫২), মোহাম্মদ মোবারক হোসেন রুবেল (৩৫), আব্দুল্লাহ আল হাদী (৩৬) ও গোলাম কিবরিয়া চৌধুরী (২৭)।

You cannot copy content of this page