সাংবাদিক সজীব আকবরের কবিতা ”সাম্প্রতিক ভারত”


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৯:৫৮ AM /
সাংবাদিক সজীব আকবরের কবিতা ”সাম্প্রতিক ভারত”

 

টাকার শোকে কাতর ভারত হাস্যরসের খেলায়

বাংলাদেশকে দেখছে তারা ভীষণ অবহেলায়।

তার দেশে যে রোজ খুন হয় রহিম-রহিমা,

নেই লজ্জা নেইকো শরম দেখায় মহিমা।।

সংখ্যালঘুর ধুয়ো তুলে ভাতৃপ্রতিম দেশে,

রোজ ঢেলে দেয় নোংরা কথা তপ্তশিশার বিষে।

দেখলাম এক বিচার পতি বাজিয়ে গেলো গিটার,

সেও তো দেখি পাক্কা ফাউল দাদার মতোই চিটার।

ভেবেছিলাম মমতা দিদি আমাদেরই লোক,

এখন দেখি সেই মমতাও গিলছে খালি ঢোক

মমতা চায় বাংলাদেশে শান্তিরক্ষী মিশন,

এটা হলেই মুদির মতোই খুশি হবেন ভীষণ ??

ইসকন চায় ধর্ম নামে লীগের পূনর্বাসন,

এই কারণে তার মিডিয়াও দিচ্ছে ভূয়া ভাষণ।।

বিশ্বজিৎ যখন খুন হলো ভাই শেখ হাসিনার কালে,

তখন কেনো মুখ লুকালি কাশ্মিরী ওই শালে ?

চিন্ময় কী বিশাল নেতা ? বিশাল হরিদাস?

ভাবিস না তুই বাংলা বসে কাটবে শুধু ঘাস !!

দুই লক্ষ কোটি পাচার হলো সেসব এখন রুপি,

সেসব টাকা হাতিয়ে নিছিস ভীষণ চুপিচুপি।।

জাত যায়নি জড়িয়ে ধরে মুসলমানের টাকা,

খুব বলতিস আপন দুভাই দিল্লি এবং ঢাকা।

এখন কেনো জ্বলছে এতো কিসের এতো শোক ?

ভাবিস না তুই সস্তা বোকা বাংলাদেশের লোক ।।

লেখক:

সজীব আকবর

সাংবাদিক, সাহিত্যিক ছড়াকার,

সম্পাদক
আজকের পেপার।

ঢাকা-বাংলাদেশ।।

You cannot copy content of this page