নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ১১:২৮ AM /
নিয়ামতপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ

মোঃ নাজমুল হক, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী (হাইব্রিড) শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও  রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৩রা নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, উপকার ভোগী প্রমূখ।

উপজেলার ৮ টি ইউনিয়ন ৮ হাজার ৫০ জন কৃষকের মাঝে গম, সরিষা,সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর বিতরণ করা হয়। এর মধ্যে পর্যায়ক্রমে প্রতিজন কৃষককে ১০ কেজি ডিএপি ও এমওপি সার এবং ১ কেজি সরিষা বীজ এবং ২০ কেজি গম বীজ দেওয়া হয়েছে।

You cannot copy content of this page