দিলপাশার ইউনিয়ন পরিষদে নবাগত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৬:৪১ PM /
দিলপাশার ইউনিয়ন পরিষদে নবাগত প্রশাসকের দায়িত্বভার গ্রহণ

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলার ৪ নং- দিলপাশার ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নবাগত এই প্রশাসক হলেন ভাঙ্গুড়া উপজেলার আইসিটি অফিসার মোঃ শাহিনুর রহমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪ঠা অক্টোবর-২০২৫ এই দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তাঁকে অর্পণ করা হয়ে।।

ওই দিন নবাগত প্রশাসক মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে সকাল ১০ টায় পরিষদের হল রুমে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। নবাগত প্রশাসকের স্বাগত বক্তব্য ও পরিচয় পর্ব এবং বিভিন্ন ওয়ার্ড এর সমস্যা নিয়ে ইউপি পরিষদের সদস্য সচিব মোঃ শামীম আহমেদ এর পরিচালনায় উক্ত মতবিনিময় ও পরিচিতি সভা শুরু হয়। 

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর রহমান সকল মেম্বর ও উপস্থিত সুধী জনদের সাথে দিলপাশার ইউনিয়ন পরিষদের আওতাভূক্ত রাস্তা, ঘাট মেরামত, আইন শৃংখলা সমুন্নত রাখা, মাদকের জিরো টলারেন্সসহ উন্নয়নমূলক সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাকে এলাকাবাসীর স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সেসব গুরু দ্বায়িত্ব পরিষদের সকল সদস্য ও এলাকার সুধীবৃন্দদের সাথে আলোচনা সাপেক্ষে তা সম্পন্ন করে নাগরিকদের অধিকার এবং সেবা শতভাগ নিশ্চিত করতে চাই।

এ সময় আরও বক্তব্য দেন, পরিষদের সদস্য মোঃ সাহেব আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আরজু খান প্রমূখ।

নবাগত প্রশাসক শাহিনুর রহমানের বক্তব্য শেষে অনুষ্ঠানরে সমাপনী ঘোষণা করা হয়। 

You cannot copy content of this page