
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লা ৬ আসনে মনিরুল হক চৌধুরীকে নমিনেশন দেওয়ার পর থেকেই কুমিল্লায় বিএনপির একাংশ সারা শহরে মশাল মিছিল সহ বিক্ষোভ সমাবেশ করে যাচ্ছেন। সারা দেশে অধিকাংশ আসনেই এমন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়েছেন নমিনেশন না পাওয়া বিএনপির নেতা কর্মীরা। এরই ধারাবাহিকতায় কুমিল্লাতে নমিনেশন দেওয়ার পর থেকে পদুয়ার বাজার বিশ্বরোড সহ শহরের বিভিন্ন প্রাণ কেন্দ্রকে অচলে পরিণত করছেন মশাল মিছিল সহ বিভিন্ন বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। ইতোমধ্যেই চট্টগ্রামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ও প্রার্থীসহ আহত হয়েছেন দু”জন।
নমিনেশন না পাওয়া এমপি পদপ্রার্থী হাজী মোহাম্মদ আমিনুল রশীদ ইয়াসিনকে নমিনেশন পাওয়ানোর জন্য আজ কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় নারীদের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই বিক্ষোভে ভাড়ায় আনা নারীরা টাকা কম দেওয়াতে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। কুমিল্লা নগরী চাঁনপুর বউ বাজার এলাকা থেকে আসা কিছু নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে ১০০ টাকা করে।
কারণ হিসেবে তাঁরা জানান, দূর থেকে আসা নারীদেরকে ২০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু দূরের ও কাছের সকলকেই রিকশায় করে আনা হয়েছে, তবে কেন টাকা কম বেশি হবে বলে বিস্ফোরক মন্তব্য করেন ভাড়ায় আসা নারীরা।
নমিনেশন না পেয়ে বিএনপির নমিনেশন প্রার্থীরা সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলসহ বিভিন্ন স্থানে হামলার, হত্যার বিষয় রাষ্ট্রের জনগণের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে পরছে বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কাছে এমন কর্মকাণ্ড কামনা করেন না কেউ। এতে করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে নিজ গৃহে। ফলে অন্যান্য দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা এর ফায়দা লুটে নিতে পারেন বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :