নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৫, ২০২৫, ৪:২৯ PM /
নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ

মোঃ নাজমুল হক, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত আবাসন ও ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

৫ই নভেম্বর বুধবার বিকালে উপজেলার রসুলপুর ও নিয়ামতপুর সদর ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায়, প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শুকনা খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, নিয়ামতপুর সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম রতন, কার্য সহকারী মাহবুব আলম, মোসলেম উদ্দিন প্রমূখ।

You cannot copy content of this page