কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৬:০৭ PM /
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত

কুমিল্লা জেলা প্রতিনিধি :

আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর। কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠান জেলা বিএনপির কার্যালয়ে দিনব্যাপী আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোস্তাক মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

সভাপতিত্ব করেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি। আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাধারণ সম্পাদক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

You cannot copy content of this page