বাংলাদেশ কংগ্রেস’র নির্বাচন বিষয়ক আলোচনা বিকেল ৪টায়


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৭:১৫ AM /
বাংলাদেশ কংগ্রেস’র নির্বাচন বিষয়ক আলোচনা বিকেল ৪টায়

নিজস্ব প্রতিবেদক:

“”বাংলাদেশ কংগ্রেস”” আজ ১১ই নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় বাংলামটরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে “কেমন নির্বাচন চাই” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন সভাপতিত্ব করবেন। দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করবেন।

উক্ত আলোচনা সভার ছবিসহ সংবাদ প্রকাশের উদ্দেশ্যে সংবাদমাধ্যমকে ইতোমধ্যে প্রতিনিধি প্রেরণের জন্য প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছে “বাংলাদেশ কংগ্রেস” এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান।

পুনশ্চঃ) “” বাংলাদেশ কংগ্রেস “” এই রাজনৈতিক সংগঠনটি ২০১৩ সালের ৪ঠা মার্চ প্রতিষ্ঠা লাভ করে।

দলটির মূল স্লোগান:

“” কংগ্রেসের মূলনীতি,
সুস্থ ধারার রাজনীতি “”।

“” বাংলাদেশ বুলেটিন “” নামে কংগ্রেস একটি মাসিক মুখপত্র প্রকাশ করে থাকে।

 

 

 

You cannot copy content of this page