
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি:
‘সরকার নির্বাচন করতে চাচ্ছে না, তারা মূলত: দলগুলোকে সান্ত্বনার বাণী শুনাচ্ছেন’। “নগদ টাকা, মাংস বা কোন উপঢৌকন দিয়ে যদি কেউ ভোট চাইতে আসে তাদেরকে ঝাঁটা বাড়ুন দিয়ে প্রতিহত করবেন” বলে ভোটারদের সতর্ক করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
শনিবার (৮ই নভেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে কালীগঞ্জ গণঅধিকার পরিষদের আয়োজনে রাষ্ট্র সংস্কার ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি ঝিনাইদহ-৪ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী প্রভাষক শাখাওয়াত হোসেনকে পরিচিয় করিয়ে দেন।
সে সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, কালীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি সোলাইমান হোসেনসহ যুব ও ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :