
মোঃ রাকিবুল হাসান, তেকসাস, ঢাকা:|
“শিক্ষাখাতে যুগান্তকারী পরিবর্তন ও ছাত্র-শিক্ষক সম্পর্কের আধুনিকায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন আজ তেজগাঁও কলেজে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশ নেন। তিনি মন্তব্য করেন, দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং ছাত্র-শিক্ষক সম্পর্কের আধুনিকায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শের-ই-বাংলা থানা দক্ষিণ জামায়াত আয়োজিত এই ‘এডুকেশন ফোকাস’ মতবিনিময়টি অনুষ্ঠিত হয় তেজগাঁও কলেজ শিক্ষক মিলনায়তনে। মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর আবু সাঈদ মন্ডলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি তারিফুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শের-ই-বাংলা নগর থানা সাবেক আমীর ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি, তেজগাঁও কলেজের সম্মানিত অধ্যাপক আ জ ম কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন থানা শুরা কর্মপরিষদ সদস্য সোহেল খান, জামিল বিন হোসাইন, আব্দুজ জাওয়াদ, মাওলানা রুহুল আমিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র, স্থানীয় সুধী ও ব্যবসায়ী প্রতিনিধিরা।
সভায় ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সাহিত্য সম্পাদক ও তেজগাঁও কলেজের সাবেক সভাপতি মোরশেদ আলম তাফহীম, কলেজ সভাপতি ইজাজ আহমেদ, ক্যাম্পাস ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেনসহ ছাত্রনেতৃবৃন্দ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা সভাপতি আক্তার হোসেন, জামায়াত নেতা হাসান আল বান্না, রাইয়্যান আত তাহাভি, শামীম মন্ডল, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষকদের কাছ থেকে শিক্ষাখাত সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত মনোযোগ সহকারে শোনেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ, আধুনিক আবাসন সুবিধা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার এবং সামাজিক অগ্রগতিতে শিক্ষকদের কৌশলগত ভূমিকা নিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।
মতবিনিময় পর্ব শেষে, তিনি কলেজের অধ্যক্ষ শামীমা ইয়াসমিনের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়নে এবং ছাত্র-শিক্ষক স্বার্থসংশ্লিষ্ট দীর্ঘমেয়াদী কার্যক্রমে যুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এরপর তিনি কলেজের সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের বিভাগীয় কার্যালয়ে গিয়ে কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত সকল ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং দলের জনশক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের এই সফল কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :