
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ
পাবনায় সরকারের প্রণোদনা কর্মসূচির সার বিক্রির সময় জেলা এনএসআই (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) এর অভিযানে ১০ বস্তা সার সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টার মধ্যে, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের প্রধান ফটকের সামনে।
জানা গেছে, কৃষকদের জন্য সরকারের প্রণোদনা হিসেবে বরাদ্দ দেওয়া ৫ বস্তা এমওপি ও ৫ বস্তা ডিএপি সার প্রকৃত কৃষকদের মধ্যে বিতরণের পরিবর্তে বাজারে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছিলো। এ সময় জেলা এনএসআই-এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারগুলো আটক করে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, বিষয়টির সঙ্গে এক ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার যোগসাজশ রয়েছে এমন অভিযোগ উঠেছে। তদন্তে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে আটককৃত সার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা বলেন, আমরা যে প্রণোদনার সার পাওয়ার কথা, তা যদি বাজারে বিক্রি হয়ে যায়, তাহলে কৃষকদের অনেক ক্ষতি হবে। প্রশাসন যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রণোদনার সার বিক্রির মতো অনৈতিক কর্মকাণ্ড কৃষক ও সরকারের প্রতি আস্থার উপর আঘাত হানে,এ ধরনের ঘটনা আর না ঘটে সেদিকে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :