
মোঃ কাজল:
মঙ্গলবার (১১ই নভেম্বর) বিকালে মোক্তারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মোক্তারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ সরকােরের সভাপত্বিতে মোক্তারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুবুর রহমান ও মোক্তারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মুক্তাজুল ইসলাম মুক্তি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসউদুল হাসান শামীম। গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সহ-নাট্য বিষয়ক সম্পাদক নিরব সাইফুল্লাহ। গাজীপুর জেলা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক মোঃ মেহেদী হাসান। কালীগঞ্জ থানা মহিলা দলের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, কালীগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক লায়লা বেগম, মোক্তারপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ জাকির,
স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী দোসর সাবেক এমপি চুমকির মোক্তারপুর ইউনিয়নে বাড়ি ছিলো বলে আপনারা ঠিকমতো বাড়িঘরে থাকতে পারেন নাই, ঘুমাতে হয়েছে বনেজঙ্গলে, পরের বাড়িতে, আজ এর দাঁতভাঙ্গা জবাব দেয়ার সময় এসেছে, তাই এই সংসদীয় আসন থেকে ফজলুল হক মিলন ভাই বিপুল ভোটে জয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোক্তারপুর ইউনিয়নের সাবেক ছাত্র নেতা শামীম বলেন এ.কে.এম. ফজলুল হক মিলন ভাই বিগত দিনে এই মোক্তারপুর ইউনিয়ন রাস্তাঘাট, স্কুল-কলেজে, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে ফজলুল হক মিলন ভাইকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে মন্ত্রী হিসেবে দেখতে চাই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :