কোটচাঁদপুরে ওষুধ ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৬:২৭ PM /
কোটচাঁদপুরে ওষুধ ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা

মোঃ রমজান আলী, কোটচাঁদপুর,ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের মেইন বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে মেডিসিন কর্ণার মালিককে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে। (১২ই নভেম্বর) বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা । ওই সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ওষুধ পরিদর্শক মো: ইকরামুল করিম।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০ খ ধারায় মের্সাস মেডিসিন কর্নারের মালিক সৌমিত্র সরকার (৭০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা বলেন, ফিজিশিয়ান স্যাম্পল ও রেজিস্ট্রেশন চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত (ওটিসি) ব্যবস্থা বহির্ভূত ওষধ বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয়েছে। অভিযানে সার্টিফিকেট পেশকার সুব্রত বিশ্বাস সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page