বাগআঁচড়ায় নারী ভোটারদের হৃদয় জয় করলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ৬:৫৩ PM /
বাগআঁচড়ায় নারী ভোটারদের হৃদয় জয় করলেন জননেতা মফিকুল হাসান তৃপ্তি

উঠান বৈঠকে ধানের শীষে ভোটের আহ্বান

বেনাপোল প্রতিনিধি জিয়াউর রহমান:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির প্রচারণা আরও বেগবান হয়েছে। বুধবার (১২ই নভেম্বর ২০২৫) বিকেলে বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া ২নং ওয়ার্ডে আলেকের বাড়িতে নারী ভোটারদের সাথে এক প্রাণবন্ত উঠান বৈঠক করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

বৈঠকে তিনি বলেন, ধানের শীষ মানে জনগণের ভোটাধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীককে বিজয়ী করলেই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে।

উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের হাতে তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন এবং বিএনপির ৩১ দফা অঙ্গীকার তুলে ধরেন। তৃপ্তি আরও বলেন,

বিগত দিনগুলোতে জনগণের কণ্ঠরুদ্ধ করা হয়েছে। এবার জনগণই ভোটের মাধ্যমে তার দাঁতভাঙা জবাব দেবে।

স্থানীয় নারী ভোটাররা তৃপ্তির বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, তাঁরা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে চান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা, আইন সম্পাদক মশিয়ার রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিঠু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান, যুবদল সভাপতি পদ প্রাথী জিয়া বিশ্বাস, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ বেনাপোল পৌর বিএনপির সদস্য সাংবাদিক জিয়াউর রহমান, মফিজুর রহমান পিন্টু, সোহাগ হোসেন, যুবনেতা জসিম উদদীন, জাহাঙ্গীর আলম, আলমগীর হোসেন তোতা ও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় নেতাকর্মী, নারীদল ও যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page