পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ১০:৩১ AM /
পাবনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ

“দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি” স্লোগানকে সামনে রেখে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) সকালে জেলা আইডিইবি’র উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি শহরের মুক্ত মঞ্চ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আব্দুল হামিদ রোড সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মুক্ত মঞ্চে ফিরে আসে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. হুমায়ুন কবির, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীরা। র‌্যালির শুরুতে অতিথিদের হাতে স্মারক তুলে দেন জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী ও সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন।

র‍্যালি শেষে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আইডিইবি’র সভাপতি মো. মহসীন আলী। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন, প্রকৌশলী মো. হুমায়ুন কবির ও অবসরপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী মো. ওয়ারেছ উদ্দিন।

আলোচনা সভা ও র‍্যালিতে বিভিন্ন দপ্তরে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, চাকরি প্রত্যাশী ও ব্যবসায়ী প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীসহ প্রায় ছয় শতাধিক মানুষ অংশ নেন।

You cannot copy content of this page