
নিজস্ব প্রতিবেদক :
সুস্থধারার সাংবাদিকতায় ডিজিটাল যুগের চাহিদা পূরণে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে রাজধানীর উত্তরার একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ‘ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং A টু Z’ শীর্ষক কর্মশালা।
শনিবার (১৫ই নভেম্বর) সকাধদল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তরার একটি পার্টি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে “মিডিয়া ট্রেনিং ইনস্টিটিউট (এমটিআই)”।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব সালাহ উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল দক্ষতা এখন সময়ের দাবি। তরুণেরা এসব দক্ষতা অর্জন করলে দেশের মিডিয়া খাত আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্টাইলিশ গার্মেন্টস লি: এর এমডি (ব্যবস্থাপনা পরিচালক) মাকসুদা চৌধুরী মিশা।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের চীফ মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আকন, অতিশ দীপঙ্কর ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক জোবায়ের আহমেদ এবং মিডিয়া বিশেষজ্ঞ কেয়া বোস।
প্রশিক্ষকবৃন্দ হাতে–কলমে ভিডিও রিপোর্টিং, নিউজ স্ক্রিপ্টিং, স্টোরিটেলিং, ভয়েস প্র্যাকটিস, শর্টকাট ভিডিও এডিটিং এবং ট্রেন্ডিং কনটেন্ট পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ দেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এমটিআই–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ নয়ন। তিনি বলেন, সাংবাদিকতায় আগ্রহীদের জন্য এই প্রশিক্ষণ বাস্তব অভিজ্ঞতা অর্জনের এক দুর্দান্ত সুযোগ। প্রিন্ট ও ইলেকট্রনিক দুই মাধ্যমের অনেক সাংবাদিক নিজেদের দক্ষতা বৃদ্ধির মানষে প্রশিক্ষভ কর্মশালায় অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ প্রদান করেন অতিথি ও আয়োজকবৃন্দ।।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :