কুমিল্লায় আওয়ামী এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মীসহ গ্রেফতার ৪৪ 


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৫, ১:৪৬ PM /
কুমিল্লায় আওয়ামী এমপি বাহার ও মেয়র সূচির ২৯ কর্মীসহ গ্রেফতার ৪৪ 

 

নিজস্ব প্রতিবেদক :-

আজ সকাল ৬টায় কুমিল্লা নগরীসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দানব খ্যাত সাবেক এমপি বাহারের ও তাঁর মেয়ে, মেয়র সূচির কথিত বাহিনীর ২৯ জন নিজস্ব কর্মীসহ ৪৪ জন ছাত্রলীগের কর্মী গ্রেফতার। এলাকায় আলোচনা সমালোচনার ঝড়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার, কুমিল্লার দিক নির্দেশনায় কুমিল্লার আইন শৃঙ্খলা ও জনজীবন স্বাভাবিক রাখতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অরাজকতা, আইন শৃঙ্খলা বিঘ্নের উদ্দেশ্যে বাহারের মেয়ে সূচনার টাকায় শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুতি : ব্যানার, লাঠি, গ্যাসলাইটার সহ টমছট ব্রীজ এলাকায় ও বাঁদুরতলা এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৯ জনকে আটক করে।

এছাড়া কুমিল্লা জেলার বিভিন্ন জায়গা থেকে আরো ১৫ জনকে আটক করেছে কুমিল্লা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।

You cannot copy content of this page