
বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্তে মাদকদ্রব্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে মাদক ও ২টি মটরসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বারসা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো: রেজাউল (৩২), পারোয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আলী হোসেন (৫০) ও মোড়লবস্তি গ্রামের মৃত ছাবের আলীর ছেলে মো: হাকিম (২৪)।
বুধবার ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারি সীমান্ত এলাকার দায়িত্বপুর্ন এলাকার সীমান্ত মেইন পিলার ৩৮১ হতে আনুমানিক ২ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় (উদয়পুর মাহাতবস্তি) নামক স্থানে অভিযান পরিচালনাকলে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪শ পিস নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেন এবং ২টি মটরসাইকেলসহ উপরে উল্লেখিত ৩ জনকে আটক করা হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র বেউরঝারি কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ৩ জনকে জব্দকৃত মাদকদ্রব্য, নিষিদ্ধ ডেক্সামেথাসন ট্যাবলেট ও মটরসাইকেলসহ বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :