যে দেশে গুণীজন ও মেধাবীদের কদর হয় না, সে দেশে গুণীজনরা জন্মায় না….শাহ রিয়াজুল হান্নান


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১২:০৪ PM /
যে দেশে গুণীজন ও মেধাবীদের কদর হয় না, সে দেশে গুণীজনরা জন্মায় না….শাহ রিয়াজুল হান্নান

মাহাবুর রহমান, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর-৪, কাপাসিয়া সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান বলেন, যে দেশে গুনীজন ও মেধাবীদের কদর হয় না, সে দেশে গুণীজনরা জন্মায় না, আমরা গুণীজনদের সম্মান দিতে জানি। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ, তিনি আমাদের কাপাসিয়ার কৃতিসন্তান, এটা আমাদের গর্বের বিষয়। এই জায়গাটায় দলমত নির্বিশেষে কারো আপত্তি থাকার কথা নয়। পটপরিবর্তনের পর আমরা সম্মিলিত প্রচেষ্টায় তাজউদ্দীন আহমদের ভাষ্কর্য রক্ষা করেছি। কাউকে অন্যায়ভাবে ছুঁতেও দেইনি। বরং ভালবাসার নিদর্শন স্বরূপ আমাদের দলীয় কর্মীরা গলায় ফুলের মালা দিয়ে দিবারাত্রি পাহারা দিয়েছে এই গুণীজনের সম্মানার্থে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ”তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক” উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী-পুরুষ সক্রিয় কর্মীদের অংশগ্রহণে প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমাদের পূর্বপুরুষদের প্রাণপণ চেষ্টা ছিল। তাদের রেখে যাওয়া অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো শেষ করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। তাই সবাইকে সম্মিলিত প্রচেষ্টায় কাপাসিয়াকে এগিয়ে নিতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এবং বিএনপি সরকার গঠন করলে এলাকার সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকের অংশ হিসাবে ২৩শে নভেম্বর (রোববার) বিকালে উপজেলার রায়েদ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ৬ নং ওয়ার্ড বেলাশী কোটামনি বাজার সংলগ্ন মাঠে নারী পুরুষদের নিয়ে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাহারুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শামসুজ্জামান মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার কর্মপরিকল্পনার মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং দলীয় মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

You cannot copy content of this page