পাবনা ৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ৮:৩৩ PM /
পাবনা ৩ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

পাবনা প্রতিনিধিঃ

পাবনা-০৩ আসনে কেন্দ্রীয় বিএনপির প্রাথমিকভাবে এমপি মনোনয়ন পদপ্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়া উপজেলায় মশাল মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

৭০,পাবনা-০৩ আসনে বিএনপির এমপি মনোনীত পদপ্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়া পৌর সদরে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে বড়াল ব্রিজ খেলার মাঠে সংক্ষিপ্ত জন সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনিছুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সুজন আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফ আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম নূর প্রমুখ।

এই জন সমাবেশে বক্তারা অভিযোগ করেন ৭০, পাবনা-০৩ আসনে যাকে বিএনপির প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি কখনো এই আসনটি প্রত্যক্ষ, পরোক্ষ ভাবে প্রর্যবেক্ষণ করেননি। তারা দাবি করেন, কেন্দ্রীয় বিএনপির নেতার বদলে স্থানীয় ত্যাগী বিএনপির নেতাকে মনোনয়ন দেওয়া হোক। বিশেষ করে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসাদুল ইসলাম হীরার মধ্যে যেকোন একজন কে এমপি পদপ্রার্থী করার জোড় দাবি জানান।

বক্তারা আরো বলেন, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের স্বীকৃতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে প্রার্থী পরিবর্তন অবশ্যই জরুরি, যাতে তৃণমূল পর্যায়ের বিএনপির নেতাকর্মীদের আস্থা আবার পুনরুদ্ধার হয়।

You cannot copy content of this page