
বিশাল রহমান, সিনিয়র রিপোর্টার:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের শেষ বগিতে নারকেল বিক্রেতার ছুরির আঘাতে পপকন বিক্রেতা নিহত হন। নিহত পপকন বিক্রেতা আল আমিন কুড়িগ্রামের উলিপুরের চর বতুয়াতুলি গ্রামের মন্টু মিয়ার পুত্র।
নিহত আলামিনের মৃতদেহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলাকারীদের সনাক্ত করতে মাঠে নেমেছে ।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :