
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
সাংবাদিক সুরক্ষা পরিষদ পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে র্যালির মাধ্যমে। মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, কলামিস্ট, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের অংশগ্রহণে।
র্যালি বিকেলে প্রেসক্লাবের সামনে জমায়েতের মধ্য দিয়ে শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা পরিষদে
কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুবকর সিদ্দীক ভূইঁয়া,
সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ নোমানী, হাফিজুর রহমান শফিক, সাধারণ সম্পাদক লায়ন মির্জা সোবেদ আলী রাজা, সাংগঠনিক সম্পাদক এবি এম তারেক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সজীব তালুকদারসহ জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
আয়োজকরা জানান, “সাংবাদিক নিরাপত্তা ও অধিকার রক্ষার যাত্রায় সবার অংশগ্রহণই আমাদের শক্তি। পাঁচ বছরের পথচলা আমাদের আরও দূর এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে।”





















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :