কাপাসিয়ায় অবৈধ বালু মাহলে ইউএনওর অভিযান, আনুমানিক ৭০ লাখ টাকার বালু জব্দ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ২:৫৭ PM /
কাপাসিয়ায় অবৈধ বালু মাহলে ইউএনওর অভিযান, আনুমানিক ৭০ লাখ টাকার বালু জব্দ

মাহাবুর রহমান, কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে পর্যাপ্ত পরিমাণের অবৈধ বালু জব্দ করা হয়েছে। এ যৌথ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম। সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) মো. নাহিদুল হক ও মিজানুর রহমান – সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর গাজীপুর।

২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে। অসাধু বালু ব্যবসায়ীরা অন্যত্রে যেনো বালু সরিয়ে না নিতে পারে সে জন্য পাহাড়া বসিয়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানাগেছে, স্থানীয় মহসিন ও সালেহ আহমদের নেতৃত্বে এসব বালু উত্তোলন করা হয়েছে। তাৎক্ষনিক তাদের সম্পর্কে এরচেয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন বালু ব্যবসায়ী জানান, জব্দকৃত বিশাল এই বালু মহলে অন্তত পক্ষে ৬৫-৭০ লক্ষ টাকার বালু রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম বলেন, বিশাল ভাবে এখানে বালু স্টোর করে রাখা হয়েছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে এসেছি, আমাদের জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন বিষয়টি। এখানে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে এসে কাউকে পাওয়া যায়নি। বালু উত্তোলনের সরঞ্জাম বেশকিছু পাইপ এবং বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে ক্যালকুলেশন করে জব্দকৃত বালুক নিলামে বিক্রি করা হবে।

এসময় তিনি আরও বলেন, কাপাসিয়ায় বালুর একটা বিশাল প্রব্লেম শীতের সৃজনে।গত ডিসেম্বরে অর্থাৎ ওই সৃজনটাতে ৬৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আবারো যেহেতু শীত শুরু হয়েছে বালু উত্তোলনও শুরু হয়েছে, আমাদের অভিযান কন্টিনিউ করবো ইনশাআল্লাহ।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পুলিশ, আনসার সদস্য সহ গ্রাম পুলিশের কয়েকজন সদস্যরা।

You cannot copy content of this page