
আসাদ একরাম, সিনিয়র প্রতিবেদক:
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হান্নানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে গত ২৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। পুরো অনুষ্ঠানকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ এবং ধর্মীয় অনুভূতির গভীর ছোঁয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও তেজগাঁওয়ের মাটি ও মানুষের নেতা জননেতা সাইফুল আলম নীরব। তিনি হাফেজ সম্পন্নকারী ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত সৎ ও আদর্শবান মানুষ গঠনে হাফেজিয়া মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ সমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।
আলহাজ্ব হযরত মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ এর সভাপতিত্বে এ মাহফিলে আরও উপস্থিত ছিলেন অত্র এতিমখানার মুতাওয়াল্লি মোঃ মাইনুদ্দিন রিপন এবং মাদ্রাসার সভাপতি ডা. আবু ইসহাক। তারা পবিত্র কোরআন হিফজকারীদের অভিনন্দন জানান এবং মাদ্রাসার শিক্ষা ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ওয়াজ–মাহফিলে বিশিষ্ট আলেমরা ইসলামী শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন। মাহফিল শেষে দেশ ও জাতির অগ্রগতি, হাফেজ ছাত্রদের কল্যাণ এবং বিশ্বের শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :