বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১২:২০ PM /
বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল

 

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে ‎মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (২৯শে নভেম্বর) বাদ আসর শহরের কালীঘাট রোড বাইতুল আমান জামে মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখা।
কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম নেতা ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মিয়া মধু।
‎উপজেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ মুস্তাকিন আলীর সার্বিক তত্ত্বাবধানে ‎অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিফ, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলকাছ মিয়া, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদল নেতা আব্দুল করিম, আব্দুল হান্নান, মো. মাহফুজ, মো. মনফর, মো. জাহিদ মিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আপসহীন। তিনি সর্বদলীয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গণতন্ত্রের প্রতীক। দেশের এই ক্রান্তিলগ্নে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থ থাকাটা ভীষণ প্রয়োজন। আমরা তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মাদ্রাসার শিশুদের দিয়ে কোরআন খতম করিয়েছি। তিনি দেশের গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার কারণে নিজের সন্তানকে হারিয়েছেন, নানান নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও কখনো দেশ ছেড়ে যাননি। আপনারা সবাই গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’

You cannot copy content of this page