বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৪:৪০ PM /
বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজ

 

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাঁকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় দেশ এবং বিদেশের চিকিৎসকদের সমন্বয়ে সব ধরনের চেষ্টা তাঁরা করছেন।

আজ শনিবার রাত ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানান জাহিদ হোসেন।

এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করে রাখা হয়েছে। তবে এখন তাঁর শারীরিক অবস্থা সেই ধকল সামলানোর মতো নয়।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থায় খালেদা জিয়া নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিন্তা করে দেখা হবে, বিদেশে নেওয়া সম্ভব কি না?

You cannot copy content of this page