
সজীব আকবর, সিনিয়র প্রতিবেদক:

ঝিনাইদহের কাতলাগাড়ী- রামচন্দ্রপুরে মাত্র ১০ কোটি টাকার একটি পাকা সড়ক নির্মাণে “” বারো আনাই “”লুটপাট হয়ে যাবে আশঙ্কায় এলাকায় তুমুল উত্তেজনা, স্মরণকালের ইতিহাসে সবচেয়ে জঘন্য ও নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের অভিযোগ। নিন্দার ঝড়। অবশেষে সাময়ীক সময়ের জন্য বেরসিক গ্রামবাসী ও প্রতিবাদী যুবকেরা ” অভিনব কোয়ালিটি””সম্পন্ন ওই সড়ক নির্মাণের কাজ দিয়েছে বন্ধ করে। ঠিকাদার রানা ও LGED’র ৫ কর্মকর্তা প্রায় ৭ কোটি টাকা লুটপাট করে নিবে মর্মে এলাকায় চলছে ব্যাপক শোরগোল, নানামুখী গুঞ্জন।।
এই রাস্তা নির্মাণ কাজ তদারকির জন্য একজন LGED’র আধিকারিক থাকলেও তিনি অনেকটাই “” ঠুঁটোজগন্নাথ””!!
সুপারভিশন হলো মাঠ পর্যায়ের কার্যক্রমে সরাসরি পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান।
একজন সুপারভাইজার বা সুপারভিশন অফিসার কোথায় কাজ কীভাবে হচ্ছে তা নিজ চোখে দেখেন, প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান করেন। তবে ঝিনাইদহের এই কাতলাগাড়ী- রামচন্দ্রপুর সড়কে ঠিকাদার রানা ও সুপারভিশন অফিসার আবু তালেব দুজনকেই মনে হলো “”একই টিমের প্লেয়ার””। তাই পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফাঁকা মাঠে গোল দেওয়া শুরু করেছিলেন ঠিকাদার রানা গং ও আবু তালেব গং। পুকুর চুরির মিশনে নেমে মাটি কাদা মিশ্রিত ড্যামধরা মেয়াদোত্তীর্ণ নাম্বারবিহীন আদলা ও খোয়া দিয়ে দেড় কিলোমিটার নরম তুলতুলে “”ক্রিকেট পিচ”” তৈরি করছিলেন তড়িঘড়ি করে। কিন্তু পথচলতি কতিপয় বেরসিক ব্যক্তিদের ছিঃ ছিঃ ধ্বনিতে টনক নড়ে গ্রামবাসীর৷ তারা ছুটে যেয়ে পাকা সড়ক নির্মাণের এই অভিনব “”এলজিডিং প্রক্রিয়া”” দেখে বিষ্ময়ে হতবাক__ মানে খাস বাংলায় যাকে বলে “” টাসকি খেয়ে চোখ কপালে উঠে যায়”””। সঙ্গে সঙ্গে মাঝবয়সী কিছু সচেতন এলাকাবাসী LGED’র সাইট ভিজটকারী আবু তালেবকে নানাবিধ প্রশ্নবানে জর্জরিত করে ফেলেন এবং নিম্ন রুচিহীন রাস্তা নির্মাণ উপকরণ ব্যবহারের জন্য ধিক্কার জানাতে থাকেন। একপর্যায়ে গ্রামের কিছু প্রতিবাদী যুবক সাময়ীক সময়ের জন্য রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেন। গ্রামবাসী সমস্বরে বলতে থাকেন, এই জঘন্য মানের রাস্তা নির্মাণের অপকৌশল এলজিডির কর্মকর্তারা কোথা থেকে শিখেছেন তা না বলতে পারলে কপালে ভীষণ দুঃখ আছে। আর কর্মকর্তারা সরেজমিনে এসে গ্রামবাসীর কাছে মাপ চেয়ে, পচা বাতিল ড্যামধরা মাটি মিশ্রিত মেয়াদোত্তীর্ণ “” কথিত খোওয়া”” রাবিশ চেঞ্জ করে দিলেই পরবর্তীতে রাস্তার কাজ শুরু হবে। তাই গ্রামবাসীর কাছে হাতেপায়ে ধরে অনেক অনুনয়বিনয়ন করেও পাত্তা না পেয়ে সর্বশেষ “”ব্রহ্মাস্ত্র”” ছুড়ে দিলেন উপস্থিত গ্রামবাসীদের লক্ষ্য করে। খুব গর্বের সাথে বললেন “” আগামীকাল ( মানে আজ রবিবার) সকালে গ্রামবাসীকে এক্সচেঞ্জ স্যার ব্রিফ করবেন।।। অনেকটা “প্রধান উপদেষ্টা” বা ” প্রধানমন্ত্রী” যেমন জাতির উদ্দেশ্যে মাঝমাঝে ভাষণ দেন, কিছুটা সেই ধরণের। এখন দেখা যাক গ্রামবাসী কোনটা গ্রহণ করেন,
“” ঠিকাদার রানার দেওয়া ইন্ডিয়ান গরু ও দেশি খাসির গোস্ত দিয়ে চিকন চালের ভাত ?? না-কি ” যথা পূর্বং তথা পরং………………….?? ¿??????






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :