
নিজস্ব প্রতিবেদক, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম হাই স্কুলের একমাত্র খেলার মাঠটি বর্তমানে গাছগাছালি, শাকসবজি চাষ এবং বিভিন্ন অনিয়মের কারণে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের উপযোগী মাঠটি বহুদিন ধরে ব্যবহারযোগ্য না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, মাঠে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে, চারদিক উঁচু দেয়াল তোলা হয়েছে এবং মাঠের একটি অংশে গরুর ঘাস ও মৌসুমি শাকসবজি চাষ করা হচ্ছে। এতে মাঠে ঢোকা তো দূরের কথা— বাইরে থেকেও এখন মাঠ দেখা যায় না।
তাদের দাবি, এ পরিস্থিতির জন্য বিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বর্তমান হেডমাস্টার বাশার মাষ্টারের বিরুদ্ধে মাঠকে জনসাধারণ ও শিক্ষার্থীদের জন্য বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে।

২০২৫ সালে মনিরাম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত MPL – মনিরাম প্রিমিয়ার লিগ (সিজন ১)–এ মনিরামসহ আশপাশের গ্রামের অসংখ্য তরুণ অংশ নিয়েছিল।
লিগের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
১. মোকাররম হোসেন সুজন
২. অধ্যাপক রায়হান সিরাজী
(বর্তমানে দু’জনই রংপুর-১ আসনের এমপি প্রার্থী)
তাদের কাছে স্থানীয়দের একটাই দাবি ছিল—মাঠটি যেন সকলের জন্য উন্মুক্ত করা হয়। অতিথিরা তখন আশ্বাস দিয়েছিলেন মাঠকে উন্মুক্ত ও খেলাধুলার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রতিশ্রুতির পরও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি; বরং এখন মাঠ আগের চেয়ে আরও বেশি অনুপযোগী হয়ে গেছে।

গ্রামবাসীর অভিযোগ—মনিরামে নেতা বেশি, কাজের লোক কম। অনেকে দাবি করেন, “নেতারা স্কুলে আসে, চা-পানি খায়, কথা বলে চলে যায়—কিন্তু মাঠের সমস্যায় কোনো কার্যকর পদক্ষেপ নেয় না।”
কিছুদিন আগে কয়েকজন সাংবাদিক বিষয়টি অনুসন্ধান করতে গেলে তারাও কোনো সঠিক তথ্য বা বাস্তব অগ্রগতি পাননি বলে স্থানীয়রা অভিযোগ করেন।

স্থানীয়দের একাংশ বলছেন—
“এখানে নাকি MP, UNO, চেয়ারম্যান, পুলিশ—সবাই অসহায় বাশার মাস্টারের কাছে। মনে হয় গঙ্গাচড়ার সবচাইতে শক্তিশালী ব্যক্তি তিনিই।”
তাদের দাবি, দীর্ঘদিন ধরে মাঠ নিয়ে অভিযোগ উঠলেও প্রশাসনিকভাবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
মাঠ বন্ধ থাকায় গ্রামের ছেলেরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে—এমন অভিযোগও রয়েছে।
তাদের ভাষায়—“খেলার জায়গা না থাকায় অনেক কিশোর অনলাইন জুয়া, নেশা ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অথচ খেলার মাঠটাই ছিল আমাদের একমাত্র সুস্থ বিনোদনের স্থান।”

★★মনিরাম হাই স্কুলের মাঠ যেন পুনরায় শিক্ষার্থী ও এলাকার তরুণদের জন্য উন্মুক্ত করা হোক।
★★গাছ লাগানো, দেয়াল তুলে মাঠ বন্ধ করার কারণ অনুসন্ধান করা হোক।
★★মাঠের দখল, অনিয়ম ও স্বেচ্ছাচারের অভিযোগ তদন্ত করা হোক
★★মাঠকে sports-friendly করে পুনরুদ্ধার করা হোক।
★★প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখা রাজনৈতিক সংস্কৃতি বন্ধ হোক।
স্থানীয়দের মতে,
“আমাদের এমন নেতা দরকার নেই ___যারা শুধু কথা দেয়, কিন্তু কাজ করে না।”























You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :