নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১১:৪৭ AM /
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

বিশাল রহমান, ঠাকুরগাঁও থেকে:

বৈষম্যহীন নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০শে নভেম্বর সকাল এগারোটায় ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের কর্মচারীরা ঠাকুরগাঁও কালেক্টরেট চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। এ সভায় আন্দোলনকারীরা বলেন, আগামী ৫ই ডিসেম্বরের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেল ঘোষণা করা না হলে সকল সরকারি কাজকর্ম বন্ধ করে তাদের ধর্মঘটে যেতে হবে। তাঁরা অবিলম্বে দাবি মেনে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা দবিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহমুদ সাচ্চু, ঠাকুরগাঁও জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

You cannot copy content of this page