নিয়ামতপুরে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১২:৫৪ PM /
নিয়ামতপুরে মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

মোঃ নাজমুল হক, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

বেতন স্কেলের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোববার (৩০শে নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করে।

উপজেলার স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা বিভাগসহ সকল বেসরকারী ক্লিনিক এবং ডায়াগনস্টিক এর কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মবিরতি পালন করে। কর্মবিরতি চলাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ফার্মেসী কাউন্টারে রোগীদের লম্বা লাইন দেখা গেছে। 

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো. মিজানুর রহমান, পরেশ চন্দ্র বর্মণ, মো. জাহিদ হোসেন, সুজন কুমার; কার্ডিওগ্রাফার মো. মুমিনুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফী) মো. নুরুন নবী, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব.) মো. শরিফ, মো. মমিনুল হক প্রমুখ।
কর্মবিরতি চলাকালে তাঁরা বলেন, তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আগামী ৩রা ডিসেম্বর  অর্ধ-দিবস কর্মবিরতি ও ৪ঠা ডিসেম্বর  পূর্ণ-কর্মদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।

You cannot copy content of this page