
পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সিএনজি’র মালিক-শ্রমিক সমিতির আয়োজনে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবিবার ৩০ নভেম্বর বাদ মাগরিব ভাঙ্গুড়া উপজেলা সিএনজি মালিক ও শ্রমিক সমিতি’র ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডস্থ সিএনজি মালিক ও শ্রমিক সমিতির কার্যালয়ে উপজেলা সিএনজি মালিক সমিতির আহবায়ক ও সাবেক কাউন্সিলর বিএনপি’র নেতা মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সদস্য সচিব মোঃ সেলিম হোসেন বিশ্বাস এর পরিচালনায় এই বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,পৌর বিএনপি’র ৫নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্বাস আলী,সাধারণ সম্পাদক মোঃশাপলু হোসেন, পৌর যুবদল নেতা মোঃ শরিফ আহমেদ ও পৌর ছাত্রদলের সভাপতি মোঃ পিন্টু আহমেদ পরী, টিকন আহমেদ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন,বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেগম খালেদা জিয়া কে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দি রেখে শারীরিক ভাবে আরও অসুস্থ করে তুলেছিলো। সুচিকিৎসার সুযোগ না দিয়ে তাঁকে এমন পরিবেশে আটকে রাখা হয়েছিল, যা তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায়। তারা বলেন, খালেদা জিয়ার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসার জন্য বহুবার আবেদন করলেও সরকার তা উপেক্ষা করেছে।
দেশবাসীর বিশ্বাস ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়েই বেগম খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বিভিন্ন সময়ে তাঁকে রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র হলেও তা সফল হয়নি। কারণ, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সবসময়ই প্রাসঙ্গিক এবং তাঁর আপস হীন নেতৃত্বের প্রতি এ জাতি সবসময় আস্থাশীল।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। আল্লাহর রহমতে ও দেশবাসীর দোয়ায় তিনি দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ, দোয়া মাহফিল পরিচালনা করেন, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জীম মাওলা মোঃ চাঁদ আলী।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :