
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি,
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ভাঙ্গুড়া মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
রবি বার সকাল( ৯ -১১)টা পর্যন্ত ভাঙ্গুড়া সরকারি হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এই মানববন্ধনে বক্তারা বলেন, আমরা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ স্বাস্থ্য সেবায় রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমের সঙ্গে জড়িত।দেশের বিভিন্ন রোগ- করোনা, ডেঙ্গু ও চিকনগুনিয়ার মতো মহামারিতে আমরা জীবন বাজি রেখে সাধারণ মানুষ কে সেবা দিয়েছি। কিন্তু আমরা এখন বৈষম্যের শিকার। আমাদের দীর্ঘদিনের দাবির পরও আমাদের ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছে না।
বক্তারা আরও বলেন, আজ আমাদের দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। আমাদের দাবি না মানা হলে আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস ও ৪ ডিসেম্বর-২০২৫ এ থেকে কমপ্লিট শাট ডাউন করা হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মোঃ হাসানুজ্জামান, ল্যাব টেকনোলজিস্ট গৌতম কুমার, ল্যাব টেকনোলজিস্ট মোঃ আরিফুল ইসলাম, ফার্মাসিস্ট আঃ হালিম, সদর উদ্দিন সহ প্রমুখ।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :