মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন


আজকের পেপার প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ১২:০৮ PM /
মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

বিশাল রহমান,ঠাকুরগাঁও থেকে:

ঠাকুরগাঁওয়ে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করা হয়েছে। আজ ৩০ নভেম্বর রবিবার বিকাল চারটায় শহরের বংগবন্ধু সড়কে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।

চেয়ারম্যান আমিনুল ইসলাম সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ঠাকুরগাঁও জেলা আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিম।

সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি শামসুজ্জোহা চৌধুরী ডন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন মাহেল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম লিটন।

পরে গুড হেলথ ডায়াগনস্টিক সেন্টারের কল্যাণ ও দেশনেত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার গণমাধ্যমকর্মীবৃন্দ,জেলার চিকিৎসকগণসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You cannot copy content of this page