খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় ভাঙ্গুড়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ৯:৫৩ PM /
খালেদা জিয়ার রোগমুক্তির প্রার্থনায় ভাঙ্গুড়ায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধিঃ

ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় সর্বস্তরের সাধারণ মানুষের প্রার্থনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১লা ডিসেম্বর রাতে ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙ্গুড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আয়োজনে এ দোয়া প্রার্থনার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এ সময়ে উপস্থিত থেকে দোয়া চেয়ে বক্তব্য দেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. মজিবুর রহমান,ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন রাজু,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক সরদার তার বক্তব্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার প্রার্থনা করে নিজে কাঁদলেন এবং মাহফিলের সকল সাধারণ জনগণকেও কাঁদালেন।

এসময়ে আরো উপস্থিত ছিলেন ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ডাঃ আহমেদ মোস্তফা নোমান, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ আব্দুর রহিম কালু,
পৌর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ছাইদুল ইসলাম বুরুজ, বিএনপির মহিলা নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ জোছনা খাতুন, মন্ডোতোষ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এর সাবেক ভিপি মোঃ ফিরাজ আহমেদ, বিএনপির মহিলা নেত্রী মোছাঃ নাসরীন হিরোক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নুরুল ইসলাম বরাত, মোঃ আলতাফ হোসেন খান,মোঃ আবু হেনা মোস্তফা রেজা, যুব দলের আহবায়ক মোঃ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম টিটু, ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ সামছুল আলম ও সদস্য সচিব মোঃ আবেদ আলী, বিএনপি নেতা মোঃ হুমায়ুন কবির,মোঃ বাবলু সরদার,মোঃ জাহাঙ্গীর আলম বিদ্যুৎ,আবদুল করিম সরদার,মোঃ সোলাইমান হোসেন সরদার, মোঃ গোলাম মওলা খাঁন,মোঃ হেলাল হোসেন,মোঃ ফরিদ হোসেন, মোঃ সামছুল আলম কমিশনার, জমাকৃত ভাঙ্গুড়া উপজেলা জাসাস এর আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও উপজেলা শিল্পী একাডেমির গানের শিল্পী শ্রেষ্ঠ তবলা বাদক মোঃ ফজলুর রহমান সরদার, কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুব হোসেন সরদার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ হুমায়ুন কবির,ছাত্র দলের সদস্য সচিব মোঃ লিখন সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক বায়োজিদ হেসেন প্রমূখ।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির প্রার্থনার দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম সরদার।

 

You cannot copy content of this page