
ঝিনাইদহ থেকে মোঃ ফজলুল কবির গামা:
ঝিনাইদহে সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-৬।
রোববার (৩০ নভেম্বর) রাতে তাদেরকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গ্রেফতার করে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা গ্রামের ফরহাদের ছেলে রিয়ন ও পুরন্দরপুর গ্রামের মৃতঃ নজরুল শেখের ছেলে জনি শেখ।
ঝিনাইদহ র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ আজমেরী হোটেল এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি মহেশপুরের ফতেপুর ইউনিয়নের পুরুন্দরপুর এলাকায় জীবননগর-কালীগঞ্জ সড়কে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুজনকে ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান , ঝিনাইদহ র্যাব-৬ দুজনকে গ্রেফতার করেছে। পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। আসামীদের হস্তান্তর প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, গত ১২ই নভেম্বর মহেশপুরের ফতেপুর ইউনিয়রে পুরুন্দরপুর এনএন পাম্পের কাছাকাছি জীবননগর-কালীগঞ্জ পাঁকা সড়কের উপর সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটে।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :