খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ গুনাইঘর ইউপি ছাত্রদলের দোয়া মাহফিল


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ১১:৩৯ PM /
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দক্ষিণ গুনাইঘর ইউপি ছাত্রদলের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার দেবিদ্বারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) ১০নং দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

বাদ মাগরিব ইউনিয়নের দক্ষিণ পোনরা জোড়পুল এলাকায় ফাতেহা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ও পরে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন শেষ হয়।

মাহফিলে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ মহিউদ্দিন মাহি এবং সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ নাঈমুল হাসান এর আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া সোহেল, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম ইমরান হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন সোহেল, উপজেলা জাসাস সভাপতি এমরান হোসেন, ছাত্র নেতা রফিকুল আহসান মুন্সীসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি মেম্বার ও সাবেক যুবদল নেতা মুমিনুল ইসলাম ভূইয়া মুন্না, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সদস্য মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক শেখ কাশেম, হামিদ গাজী, কলেজ ছাত্রদল সভাপতি সাদেক হোসেন মাহিন প্রমুখ।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। মেডিক্যাল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত রবিবার (২৩শে নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

You cannot copy content of this page