ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে নকল দুধ তৈরির কারখানায় জরিমানা, প্রতারক ব্যবসায়ী আটক


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৩, ২০২৫, ১১:৫০ AM /
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতে নকল দুধ তৈরির কারখানায় জরিমানা, প্রতারক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নাম এর এক ব্যবসায়ীকে তিন মাসের অর্থ সহ কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন মোঃ মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কেমিক্যাল মেশানো প্রায় ১০ লিটার তেল এবং প্রস্তুত ৮ লিটার নকল দুধ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে মোঃ মিজান আলী জানান, তিনি ও তাঁর ভাই ভাঙ্গুড়ার ‘নকল দুধ ব্যবসায়ী’ হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে,জন স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

You cannot copy content of this page