
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি::
গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, তাই বিএনপি সাধারণ মানুষের ভোটের দাবি রাখেন আখ্যা দিয়ে গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপির দলীয় ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বলেন বিজয় আমাদের সুনিশ্চিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
এসময় তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিলে –আর দল সরকার গঠন করলে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। মহিলাদের বয়স্ক ভাতা ও বিধবা ভাতার সংখ্যা বাড়ানো, এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ন্যায্য পারিশ্রমিক পাবে। বড় বড় ব্যবসা কেন্দ্রের পাশাপাশি সাধারণ মানুষ ছোট খাটো পুঁজি খাটিয়ে ব্যবসা পরিচালনা করে সাবলম্বী হতে পারবেন। সাধারণ মানুষের শিক্ষা ও উন্নত চিকিৎসার ব্যবস্থা হবে। পতিত ফ্যাসিবাদের দোসররা দীর্ঘ ১৭ বছর আমাদের সাধারণ মানুষের কাছে যেতে দেয়নি। বিনা ভোটের সরকার দাবিদার বিগত দিনে এলাকার কোন উন্নয়ন করেনি। বড় বড় নেতাদের ছেলে মেয়েরা জনসাধারণের সাথে শুধু প্রতারণা করে বেড়িয়েছে। মানুষের বাক স্বাধীনতা হরণ সহ একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল।
১৯৭১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণায় প্রথমবার দেশ স্বাধীন হয়েছে। আর বিএনপির নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্দোলনের ফলে ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনা পালিয়ে যাবার মধ্যদিয়ে দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে। সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন নিশ্চিত হবে। হান্নান শাহ পরিবার বংশ পরম্পরায় কাপাসিয়ার উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতে যেকোনো পরিস্থিতিতে কাপাসিয়ার সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রোববার (৭ই ডিসেম্বর) বিকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নূর মোহাম্মদ মোল্লার সভাপতিত্বে দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দেশনেত্রীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফ উদ্দিন মোল্লা।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান মোড়লের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, অ্যাডভোকেট মোঃ সোলায়মান দর্জী, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মোল্লা প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, কাপাসিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, চাঁদপুর ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন সরকার, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা হাবিবুর রহমান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, কাপাসিয়া উপজেলা শিক্ষক সমিতির সদস্য সচিব আবুল বাশার মাষ্টার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান দুর্জয় প্রমুখ।
দোয়া মাহফিল শেষে স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ডাঃ মোঃ মোশারফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আগত নেতৃবৃন্দদের মাঝে তবারক বিতরণ করা হয়।





















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :