তাড়াশে রাতের আঁধারে ভূয়া কমিটি তৈরি করে মাদ্রাসার পকুর দখল চেষ্টার অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৮ PM /
তাড়াশে রাতের আঁধারে ভূয়া কমিটি তৈরি করে মাদ্রাসার পকুর দখল চেষ্টার অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

চলনবিল প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে তালম ইউনিয়নের জন্তিপুর গ্রামে মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে রাতের আঁধারে ভূয়া কমিটি করে পুকুর দখলের চেষ্টার অভিযোগ উঠছে । একই গ্রামের আইয়ুব ও মকবুলের বিরুদ্ধে। এরই জেরে গ্রামবাসী গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে এলাকাবাসী বলেন, সরকারী পুকুর কেন্দ্র করে মাদ্রাসায় এতিম বাচ্চাদের লেখা পড়া ও মসজিদ উন্নয়ন কল্পে ব্যবহার হয়ে আসছে। এ বিষয় গুলো তারাও জানে। যেখানে পুরো গ্রাম চাচ্ছে এই পুকুর মাদ্রাসা ও মসজিদের থাকবে। এক সময় তারাও এই পক্ষে ছিলো। হুট করে বিএনপির নাম ভাঙিয়ে নিজেদের দখলে নেওয়া পাঁইতারা করছে তারা। আইয়ুব তালম ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি ও মকবুল ইউনিয়নে দলের নাম ভাঙিয়ে এই সকল কর্মকান্ড করে আসছে।

এ বিষয়ে আইয়ুবের সহোদর বড় ভাই মনজিল হোসেন বলেন, তারা বিএনপির করে বলে, রাতের আধারে কাউকে কিছু না বলে গোপনে ভুয়া কমিটি করে ইউএনও অফিসে কমিটি দেয়। আমরা চাই আমাদের মাদ্রাসা ও মসজিদ যে কমিটিতে ছিলো সেই ভাবেই চলবে। কারন বিগত দিন থেকে এখন পর্যন্ত আমাদের কোন সমস্যা হয় নি আর হবেও না। জন্তিপুর দারুল উলুম কওমী মাদ্রাসার মহাতামিম মাওঃ মোঃ আব্দুল্লাহ আল রাজু বলেন, আইয়ুব ও মকবুল যে কমিটি জমা দিয়েছে তা সম্পর্কে আমি কিছু জানি না। আমার সাথে তাদের কোন কথা হয়নি। আর আমারসহ অন্যান্য শিক্ষকদের বেতন পুরাতন কমিটির কাজ থেকেই পাচ্ছি।

এ বিষয়ে মোঃ মকবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা নিজেদের জন্য কোন কমিটি করি নাই আমরাও মসজিদ ও মাদ্রাসার জন্য পুকুর ডাক দিয়েছি।

এ মানববন্ধনের বিষয় তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স.ম আফসার আলী বলেন, আমি ঘটনাটি মাত্র শুনলাম। আল্লাহ ঘর মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কারো যাবার ক্ষমতা নাই। আর দলের নাম ভাঙিয়ে যদি এমন কেউ করে থাকে তাহলে দলিয় ভাবেই এর কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলেইমান মাস্টার বলেন, এমন ঘটনার প্রথমেই আমি নিন্দা জানাই।কারন মসজিদ মাদ্রাসা হলো আল্লাহর ঘর।আমরা আরো সহযোগিতা করি। আমি জানি ওই মাদ্রাসায় বেশকিছু এতিম বাচ্চা আছে। তবে দলের নাম ভাঙিয়ে এমন জঘন্য কাজ করার সুযোগ নেই।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, আর একটা শুনানি আছে আমরা সরেজমিনে গিয়ে দেখে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

You cannot copy content of this page