বিভাগীয় কমিশনার অফিস>>>খন্দকার আনোয়ার হোসেন বরিশালেই ২৪ বছর


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৩ PM /
বিভাগীয় কমিশনার অফিস>>>খন্দকার আনোয়ার হোসেন বরিশালেই ২৪ বছর

বরিশাল অফিস :

বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তা খন্দকার আনোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন স্বরুপকাঠি নিবাসী ফারজানা আখি, মীর শওগত হোসেন ও শ্রী কালু বসাক। অভিযোগ সুত্রে তারা জানান,

উল্লেখিত অভিযুক্ত ফ্যাসিষ্ট কর্মকর্তী পরিচালক পদে প্রায় তিন বছর কর্মরত খোন্দকার আনোয়ার হোসেন এর বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় তার আপন বড় ভাই খোন্দকার মোস্তাফিজুর রহমান ছিল ফ্যাসিষ্ট হাসিনা সরকারের সকল অপকর্মের হোতা ভোলার তোফায়েল এবং বরিশালের আবুল হাসানাত স্বৈরাচার আমলে ভোলার ভোটকাটা ডিসি, সিলেট বিভাগীয় কমিশনারের সর্বশেষ মাদক অধিদপ্তরের মহাপরিচালক সে ভাইয়ের ক্ষমতায় ও আওয়ামী তদবিরে ২০২৩ সালে যুগ্ম সচিব (পরিচালক) স্থানীয় সরকার শাখা, বরিশাল ডিভিশনে পদায়ন হয়ে প্রায় ৩ (তিন) বছর বহাল তবিয়তে এই ফ্যাসিষ্ট আওয়ামী চেয়ারম্যান, মেম্বার, অপসারিত পৌর মেয়র, কাউন্সিলরদের নিয়ে বিভিন্ন গোপন স্থানে প্রায়ই বর্তমান সরকারের বিরুদ্ধে গোল মিটিং করে আসছে। খোন্দকার আনোয়ার হোসেন যুগ্ম সচিব অত্র বিভাবে অনেক বড় পদ ৬টি ভোলার ডিসি, ইউএনও, এসিল্যান্ড, পৌর প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, ইউনিয়ন পরিষদ প্রশাসক, চেয়ারম্যান, মেম্বার সবাই তার নিম্ন অধিনস্থ কর্মকর্তা হওয়ায় সে সুযোগে প্রায় কর্মকর্তার নিকট অতি গোপনে আওয়ামী ফ্যাসিষ্টদের পক্ষে তদবির করে আওয়ামী লীগকে পূণর্বাসন করে আসছে। বিভিন্ন উপজেলায় উন্নয়ন বরাদ্দ তাহার তদবিরে প্রকল্প হয়। ফ্যাসিষ্ট খোন্দকার আনোয়ার হোসেন। তার নিজ বাড়ি বাকেরগঞ্জ চরামদ্দি তার নিজ বাড়ি সরকারি বরাদ্দ নিয়ে ব্যক্তিগত ঘাটলা, মসজিদ, বাথরুম, বৈঠকখানা তৈয়ারী করিয়াছে। আওয়ামী মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলরদে দালাল বানিয়ে তাদের মাধ্যমে গোপনে মোটা অংকের টাকা নিয়ে বিভিন্ন উপজেলা, ইউনিয়নে জেলা পরিষদ, এলজিইডি, উপজেলা পরিষদের পৌরসভা বরাদ্দ ভাগিয়ে দেয়। খোন্দকার আনোয়ার হোসেন একজন দূর্নীতিবাজ ফ্যাসিষ্ট হাসিনার দোষর, পতিত আওয়ামী লীগ কে একত্রিত করার অন্যতম দোষর। তিনি তার চাকুরী জিবনে বরিশালে ২৪ (চব্বিশ) বছরই বরিশাল বিভাগে বিভিন্ন দপ্তরে ঘুরে ফিরে চাকুরী করে আসার কারণে বরিশাল বিভাগে ফ্যাসিষ্ট আওয়ামী লীগরা খোন্দকার আনোয়ার হোসেন কে আওয়ামী লীগের আনোয়ার ভাই নামে সম্বোধন করে। খোন্দকার আনোয়ার হোসেন পরিচালক হিসাবে সরকারি তিন বছর যাবৎ গাড়িটি বরাদ্দ আছে উক্ত গাড়ি তার ব্যক্তিগত আত্মীয়-স্বজন এর কাজে ব্যবহৃত হয়। দোষর খোন্দকার আনোয়ার হোসেন অনেক চতুর তার অফিসে সোর্স রাখে তিনি ত্রিশ দিনে ঠিকমত ৫ দিন একবেলা অফিস করে না। সোর্সকে বলা থাকে বিভাগীয় কমিশনার অফিসে আসলে তাকে তার সোর্স ফোন দিবে, তখন অফিসে এসে কমিশনারকে দেখা দিয়ে আবার ফাকে চলে যায়। দোষর খোন্দকার আনোয়ার হোসেন বরিশালের স্থায়ী বাসিন্দা হওয়ায় অতি গোপনে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এর বড় ঠিকাদারদের সঙ্গে সখ্যতা করে তদবিরের বিনিময় ব্যবসায়িক পার্টনার হয়ে নামে-বেনামে টাকার পাহাড় গড়েছে, টুপি মাথায় পাক্কা দরবেশ ফ্যাসিষ্ট দোষর ঘুষখোর, দুর্নীতিবাজ, আওয়ামী দোষর ফ্যাসিষ্ট হাসিনার আস্থাভাজন খোন্দকার আনোয়ার হোসেন বরিশাল সিএন্ডবি রোড ১নং পুল সংলগ্ন একটি বিলাসবহুল বাড়ি করিয়াছে যাহার নাম রংধনু। উক্ত বাড়ি ছাড়াও নামে-বেনামে বরিশালের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। খোন্দকার আনোয়ার হোসেন লেবাজধারী দোষর। বর্তমানে টাকা কামানোর একটা কৌশল চলমান বিভিন্ন পৌরসভায়, জেলা পরিষদে, ইউনিয়নে স্টাফদের ট্রেনিং ক্লাস এর নামে পত্র ইস্যু করে সরকারি টাকা উত্তোলন করে পাশাপাশি যে সমস্ত প্রতিষ্ঠানে যায় সেখান থেকে বড় ধরনের উৎকোচ নিয়ে আসে। বাংলাদেশের সকল বিভাগের ন্যায় বরিশাল বিভাগে স্থানীয় সরকার ডিভিশনের আওতায় সকল প্রতিষ্ঠানের ২য়, ৩য়, ৪র্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সকল ধরনের বদলী, পদায়ন এর জন্য ২০২৪, ৫ই আগস্টের পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় সু-স্পষ্ট প্রজ্ঞাপন/পরিপত্র জারি করিয়াছেন। উক্ত প্রজ্ঞাপন/পরিপত্র আইন-কানুন এর তোয়াক্কা না করে ফ্যাসিষ্ট হাসিনা পন্থি আওয়ামী দোষর লজিন মাষ্টার খোন্দকার আনোয়ার হোসেন বর্তমান সরকারের প্রচলিত উক্ত প্রজ্ঞাপন/পরিপত্রের ভুল ব্যাখ্যা দিয়ে শত শত কর্মকর্তা-কর্মচারীদের মাসের পর মাস হয়রানি করে আসছে। দোষর খোন্দকার আনোয়ার হোসেন আওয়ামী পন্থি কিছু দালাল আছে যদি কেউ উক্ত দালালদের মাধ্যমে তদবির করে তবে সেই কাজ করে দিবে।

খোন্দকার আনোয়ার হোসেন বর্তমানে বরিশালে ফ্যাসিষ্ট আওয়ামী লীগকে পূনর্বাসনের জন্য গোপনে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে পতিত ফ্যাসিষ্ট সরকারের চাকুরিচ্যুত বড় বড় সাবেক সচিব, সিনিয়র সচিব আমলাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে আসছে। ২০২৪ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের পরিচালক, স্থানীয় সরকার বিভাগ ফ্যাসিষ্ট দোষর খলনায়কের ভূমিকায় থাকা খোন্দকার

আনোয়ার হোসেন কে জরুরী ভিত্তিতে বরিশাল থেকে প্রত্যাহার করে তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ সমীচিন হবে। খোন্দকার আনোয়ার হোসেন বর্তমান সরকারের আইন-কানুনের তোয়াক্কা করে না যার ফলে শত শত কর্মকর্তা-কর্মচারীরা হয়রানির শিকার। ফ্যাসিষ্ট খোন্দকার আনোয়ার হোসেন তার নিজ স্বার্থে অবৈধ সুযোগ-সুবিধার জন্য নিজ জেলায়, নিজ বিভাগে ২৪ বছর পর্যন্ত চাকুরী করে আসছে।

বাংলাদেশে এভাবে অন্য আর একটি ঘটনা আছে বলে মনে হয়না। ফ্যাসিষ্ট খোন্দকার আনোয়ার হোসেন ৩ বছর স্থানীয় সরকার পরিচালক তার আগে রাজস্ব শাখা তার আগে সার্বিক, এক সময় উপ-পরিচালক স্থানীয় সরকার মোট ২৪ বছর বরিশাল শহরের মধ্যে থাকায় এই দোষর নিজের সুবিধা ভালো বুঝে আর স্থানীয় সরকার শাখার বিভিন্ন জেলার শত কর্মচারীর একটু কষ্ট লাগভের জন্য অন্যত্র যেতে চায় সে ক্ষেত্রে হয়রানীর শিকার ইতোমধ্যে কয়েক জন ক্ষতিগ্রস্থ। ভুক্তভোগী ফ্যাসিষ্ট হাসিনা পন্থি যুগ্ম সচিব (পরিচালক) ভন্ড দরবেশ লজিন মাষ্টার খোন্দকার আনোয়ার হোসেন এর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করার জন্য বিজ্ঞ কৌশলী নিয়োগ করিয়াছেন এবং লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। যাহা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিচারাধীন।

You cannot copy content of this page