
শাহাদুর রহমান সুজন, অনুসন্ধানী প্রতিবেদকঃ
সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যক্তিগত নিয়মে চলছে সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সারা জেলায় গুনঞ্জন শোনা যায় বিভিন্ন দপ্তরে।
ঘটনাটির অনুসন্ধানে সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে দেখা যায়, সরকারি অফিস সকাল ৯টায় শুরু হওয়ার নিয়ম থাকলেও বেলা ১১ টা পার হয়ে গেলেও তালা ঝুলছে সিংগাইর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে।
এ বিষয়ে নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমাকে সহকারী খাদ্য পরিদর্শক হোসনে-আরা মুঠোফোনে জানিয়েছেন তার উপজেলায় কাজ আছে এজন্য এখনো আসেন নি। আর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক চৌধুরীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্যারের বিষয়ে কোন কিছু জানি না।
পূর্বের তথ্যের ভিত্তিতে জানা যায়, এই উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক ফারুক চৌধুরীর বিরুদ্ধে একাধিকবার বিভিন্ন জাতীয় পত্রিকায় বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সংবাদ প্রকাশ হলেও তার কার্যক্রমের কোন পরিবর্তন ঘটে নি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে মানিকগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক(ভা.প্রা) আইয়ুব রায়হান জানান, অফিস টাইমে অফিস তালাবদ্ধ করে রাখার কোন সুযোগ নেই। আমি ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :