১০০কি:মি: ম্যারাথনেও আলোয় উদ্ভাসিত বগুড়ার জাহিদ


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৫, ৯:১০ AM /
১০০কি:মি: ম্যারাথনেও আলোয় উদ্ভাসিত বগুড়ার জাহিদ

The Athletex X Ultra Trail Run 2025

আলী আজগর সোনা, সিনিয়র প্রতিবেদক, ঢাকা:

“দা অ্যাথলেট এক্স” কর্তৃক আয়োজিত, দা অ্যাথলেটে এক্স আলট্রা রান ২০২৫ অনুষ্ঠিত হয় সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মহেষ খোলা বাজারে । এখানে মোট তিনটি দূরত্বের ট্রেইল রান অনুষ্ঠিত হয়, ৩০ কিলোমিটার, ৫০ কিলোমিটার এবং ১০০ কিলোমিটার। ৩০ কিলোমিটারে অংশগ্রহণ করেন মোট ৫৯ জন রানার, ৫০ কিলোমিটারে অংশগ্রহণ করেন ৭০ জন রানার এবং ১০০ কিলোমিটারে অংশগ্রহণ করেন ৫০ জন রানার।

The Athletex X Ultra Trail Run 2025 ম্যারাথনে অংশগ্রহণ করে সফল হবে ১০০ কিলোমিটার রান সম্পন্ন করেন বগুড়ার ছেলে মোঃ জাহিদুল ইসলাম জাহিদ.
গত ১৪ ও ১৫ তারিখে The Athletex এর আয়োজনে অনুষ্ঠিত হয় The Athletex X Ultra Trail Run 2025.মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করেন এবং সফল ভাবে ১০০ কিলোমিটার রান সম্পন্ন করেন। এই দূরত্ব অতিক্রম করতে তিনি সময় নেন ১৮ ঘন্টা এই ম্যারাথন শুরু হয় ১৪ তারিখ রাত ৮:৩০ মিনিটে এবং শেষ হয় ১৫ তারিখ বিকাল ৪:৩০ মিনিটে।

উল্লেখ্য যে মো: জাহিদুল ইসলাম জাহিদ এই ম্যারাথনে অংশগ্রহণ করার আগে তিনি চারটা ফুল ম্যারাথন এবং ৩০ টিরও বেশি হাফ ম্যারাথন সম্পূর্ণ করেন। এছাড়াও তিনি বিভিন্ন দূরত্বের আরো ৩৫ টির বেশি ম্যারাথন সম্পন্ন করেন। অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন আল্ট্রা রান সব সময় একটা অ্যাডভেঞ্চারে ভরা। দীর্ঘ সময়ের প্রত্যেকটা সময় অ্যাডভেঞ্চারে ভরা। রাতের বেলা নরমালি কেউ রান করেন না। আর সেখানে আল্ট্রা রানাররা সারারাত রান করে থাকে পাশাপাশি দিনের ও বেশিরভাগ সময় রান করে থাকেন । পুরাটা সময় তারা রান ইনজয় করে থাকেন।

 

You cannot copy content of this page