
বিশাল রহমান, ঠাকুরগাঁও:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর উপর নারকীয় হামলার প্রতিবাদে বিএনপির দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও এর অংগসমূহের উদ্যোগে জেলা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপি নেতা মামুনুর রশীদ, জাফরুল্লাহ, মহিলা দল নেত্রী ফুরাতুন নাহার প্যারিস, নাজমা বেগম, যুবদলের আহবায়ক আবু হানিফ মুক্তা, ছাত্রদল সভাপতি মোঃ কায়েস প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে হাদীর উপর হামলার সাথে যুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :