চুনারুঘাটে পৃথক দু’টি ঘটনায় দুইজন নিহত


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৫, ৬:০০ PM /
চুনারুঘাটে পৃথক দু’টি ঘটনায় দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধি।।

হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দু’টি ঘটনায় দুইজন নিহত।

জানা যায়, শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার রাণীগাঁও গ্রামের হাজ্বী আব্দুল নুরের ছেলে মামুনুর রশীদ (৪২) ঘরের আঙ্গিনায় টিবওয়েল এর পানির মটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা যান।

অপরদিকে বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের বীর-মুক্তিযোদ্ধা আনোয়ার শাহাদাতের ছেলে নিহাল আহাম্মদ (২৪) কালেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে চুনারুঘসটে আসার পথে মিরাশী তালতলা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। গুরুতর আহত অবস্থায় থাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন।

এ নিয়ে দুটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

 

You cannot copy content of this page