মহান বিজয় দিবসে জাতীয়তাবাদী বিপ্লবী দলের শ্রদ্ধাঞ্জলি


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৬:২৪ PM /
মহান বিজয় দিবসে জাতীয়তাবাদী বিপ্লবী দলের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিনিধি।

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নেতাকর্মীবৃন্দ। বিজয় দিবসের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করা হলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকা হতে একটি মিছিল নিয়ে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হোসেন বলেন, একাত্তরের মহান মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্নত্যাগে অর্জিত এই বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা।

You cannot copy content of this page