
নিজস্ব প্রতিবেদক:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, গুলিবিদ্ধ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সেই ঘোষণার পর থেকে তাঁর জীবন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা বাড়তে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে দোয়া ও উদ্বেগ প্রকাশ করেন।
আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণে শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষনকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছেন বলে আলোচনা রয়েছে।
শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, প্রকাশক সীমান্ত স্বপ্নীল, প্রধান উপদেষ্টা আজিজুর রহমান টুটুল, সম্পাদক সজীব আকবর, ব্যবস্থাপনা সম্পাদক মরিয়ম ইসলাম স্বর্ণালী, প্রধান বার্তা সম্পাদক বিশাল রহমান, বার্তা সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ, সিনিয়র অনুসন্ধানী প্রতিবেদক আলী আজগর সোনা, সিনিয়র প্রতিবেদক রিয়াজুল হাসান অভি, রংপুর ব্যূরো প্রধান আহসান হাবিব মিলন, পাবনা জেলা প্রতিনিধি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, ঝিনাইদহ প্রতিনিধি রমজান আলী, বেনাপোল প্রতিনিধি জিয়াউর রহমান, সিনিয়র প্রতিবেদক (সাভার) কাজী বিপ্লব প্রমূখ্।।






















You cannot copy content of this page
আপনার মতামত লিখুন :