সাভারে হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের আলোচনা ও দোয়া


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২০, ২০২৫, ২:৫৫ PM /
সাভারে হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের আলোচনা ও দোয়া

নূর আলম সিদ্দিকী মানু:

শনিবার (২০শে ডিসেম্বর) বিকাল ৪টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লার সঞ্চালনায় সাভার পৌরসভার স্থানীয় একটি মিলনায়তনে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জামায়াতে ইসলামীর ঢাকা জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ আফজাল হোসাইন বলেন, ওসমান হাদির দেশপ্রেম, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই, সমাজের সকল অপরাধের বিরুদ্ধে লড়াই, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্খা, সর্বপরি ন্যয় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদি যে তামান্না বুকের ভেতর লালন করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জাতি ধর্ম বর্ণ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নতুন করে কোনো জালিমের উত্থান হতে দেয়া হবেনা। তাহলেই ওসমান হাদির আত্মার শান্তি পাবে।

সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন বলেন, ওসমান হাদির খুনের সাথে যারা যেভাবে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সরকার এই খুনের বিচার করতে ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, এ জাতি ব্যর্থ হয়ে যাবে। সেজন্য যেকোনো মূল্যে এই খুনের বিচার বাংলার জমিনে অচিরেই হতে হবে।

এছাড়াও আরও বক্তব্য দেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, জেলা আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান, সাভার থানা আমীর আব্দুল কাদের প্রমুখ।

এছাড়াও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সাধারণ জনশক্তি।
উল্লেখ্য আলোচনা শেষে শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

You cannot copy content of this page