দেশব্যাপী মবসৃষ্টি করে হত্যা ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় পাবনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৪:৫০ PM /
দেশব্যাপী মবসৃষ্টি করে হত্যা ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় পাবনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি

পাবনা প্রতিনিধিঃ

দেশব্যাপী মব সন্ত্রাসে উদীচী-ছায়ানট, প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট, সাংবাদিক নিপীড়ন, পিটিয়ে মানুষ হত্যা, জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে পাবনায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় শহরের আব্দুল হামিদ সড়ক প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক কর্মী মির্জা রানার আয়োজনে আহ্বান ঘন্টাব্যাপী এ প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশের চলমান সহিংসতা মাধ্যমে গুম, খুন, লুটপাট, জ্বালাও পোড়াও এবং মব সৃষ্টির মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার প্রতিবাদে হুশিয়ারি দেওয়া হয়। এবং সেইসাথে এসব অরাজকতার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী, সিরাজুল ইসলাম হীরা,ফিরোজ খন্দকার, দিবাকর চক্রবর্তী, তিমির হায়দার, আবদুল হাফিজ রতন, বিপ্লব ভৌমিক,সামুন সাব্বির সহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সুশীল সমাজের নেতাকর্মী বৃন্দ।

You cannot copy content of this page