শাহজাহান খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল


আজকের পেপার প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৪:৩৪ PM /
শাহজাহান খানের নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা থেকে:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমান এর আগমন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো : শাহাজান খাঁন এর নেতৃত্বে ২২শে ডিসেম্বর বিকাল ৪.০০ টায় চুয়াডাঙ্গা জেলা শহরের শিল্প কলা একাডেমি চত্বর থেকে একটি আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের চৌরাস্তা মোড়ে শহীদ হাসান চত্বরে সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ সভাপতি ইন্তেয়ার হোসেন ইরোন এর সভাপতিত্বে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন এর সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো :শাহাজান খাঁন।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো : শাহাজান খাঁন তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরশাসক এর মিথ্যা মামলায় প্রহসনের শিকার হয়ে দেশের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক জনাব তারেক রহমান কে। দেশের আপামর জনসাধারণ জনাব তারেক রহমান দেশে ফিরবেন –দেশের হাল ধরবেন সেই আশা ভরসা নিয়ে বুক বেঁধে আছেন। ইনশাআল্লাহ সকল প্রকার ষড়যন্ত্রের মোকাবেলা করে ২৫শে ডিসেম্বর জনাব তারেক রহমান দেশের মাটিতে পা রাখবেন। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সকল কর্মীদের ঢাকাতে জনাব তারেক রহমান এর আগমনে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন শাজাহান খাঁন।

উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ শাহাবাজ সুজন, সহ সভাপতি সাজিদুর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সহ আইন বিষয়ক সম্পাদক রাফিদ জামান, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের ১ নং সদস্য খালিদ খাঁন, সহ সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, লতিফ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিছুর রহমান আনিছ, চুয়াডাঙ্গ সরকারি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক জিন্নাহ ফয়সাল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল বেলাল, দর্শনা পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: রানা, খালেকুর রহমান বাঁধন, আমানুল্লাহ আমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সহ সভাপতি মো: জাহিদ হাসান, সাধারণ সম্পাদক আকরামুল হোসেন সবুজ, সালাউদ্দিন সজল, পারভেজ, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক লিখন হাসান, মোসাব্বির হোসেন, চঞ্চল, জনি, মিতুল, তাহসান মাফুজ হৃদয়, সাদিকুর রহমান, ইমন ঈশান, আতিকুল হক নেওয়াজ, মিহির হাসান, সাদ আহম্মেদ, আকাশ, নব চৌধুরী, বাঁধন, মাহফুজ, হামজা, তুহিন, বিশাল, রায়হান সহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

You cannot copy content of this page